বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে আইএসএফ বাম দলের সঙ্গে জোট করে ৩২ আসনে প্রার্থী দাঁড় করায়। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ১টি আসন জিতেছে আইএসএফ-এর নওশাদ সিদ্দিকি। বাম দল এবং কংগ্রেস কোনো আসনে জিততে পারেনি। এতে কংগ্রেস এবং বাম দলের নেতারা অভিযোগ তোলেন, আইএসএফ-এর সঙ্গে জোটের খেসারত দিতে হয়েছে তাদের।
পৌর নির্বাচনে আইএসএফের সঙ্গে জোট করা নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান ও সিপিএম নেতা বিমান বসু ও কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী বলেছেন, পৌর ভোটে স্থানীয় স্তরের নেতারা ঠিক করবেন তারা জোট করবেন কিনা।
কংগ্রেসের অধির চৌধুরী বলেছেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেস আইএসএফেএর সঙ্গে জোট গড়েনি। পৌরসভা ভোটেও তা নিয়ে প্রশ্ন নেই। আমরা কখনো বামেদের সঙ্গে জোট ভাঙার কথা বলিনি। আমাদের অবস্থান একই রয়েছে।
গত মঙ্গলবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে এই জোট গড়া নিয়ে প্রশ্ন উঠেছিল। তার জবাবে বামফ্রন্ট নেতা বিমান বসু বলেছেন, পৌরসভা ভোটে বামফ্রন্ট এককভাবে লড়বে। তবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে যাঁরা লড়াই করতে চান তাদের সঙ্গে সমঝোতা হতে পারে।