মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল থেকে আটকে পড়া বেসামরিক লোকদের বের করে নেওয়ার জন্য শুক্রবার নতুন চেষ্টা চালায় জাতিসংঘ ও রেডক্রসের উদ্ধারকারী দল।
রাশিয়ার গণমাধ্যম আরআইএ জানাচ্ছে, শুক্রবার মাত্র ১২ জন বেসামরিক লোক বের হতে পড়েছেন। এ ১২ জনকে নিয়ে একটি বাস আজভস্টাল ছেড়েছে।
শুধুমাত্র এ তথ্য ছাড়া আর কোনো কিছু জানানো হয়নি।
তাছাড়া রাশিয়ার গণমাধ্যমের দেওয়া তথ্যটির সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে কয়েক সপ্তাহ ধরে চলা এ যুদ্ধের কারণে আজভস্টালের নিচে অবস্থিত বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন অনেক বেসামরিক লোক।
কয়েকদিন আগে প্রায় ১০০ জন বেসামরিক লোককে বের করে নিয়ে যেতে সমর্থ হয় উদ্ধারকারীরা।
ওই সময় জানানো হয়েছিল, আজভস্টালের ভেতর কমপক্ষে আরও ২০০ জন বেসামরিক লোক আটকে আছেন। যার মধ্যে ছিল ৩০ জন শিশু।
বেসামরিক নাগরিক ছাড়াও অসংখ্য ইউক্রেনীয় সেনা ও জাতীয়তাবাদী আজভ ব্রিগেডের সদস্যরা সেখানে আটকে আছেন।
সূত্র: বিবিসি
