আটলান্টিক সিটিতে শ্রী শ্রী গীতা সংঘের ধর্ম সভা অনুষ্ঠিত

সন্ধান২৪.কম: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত নয় নভেম্বর, মংগলবার সন্ধ্যায় ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ১০৯, উত্তর ফ্লোরিডা এভিনিউতে শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনা হলে ধর্ম সভা অনুষ্ঠিত হয়।
ধর্ম সভায় দামোদর মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরনে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা এবং এর তাৎপর্য, দামোদর মাসে করণীয়, পালনীয়, ভোজনীয়, বর্জনীয় ও দামোদর মাসের পবিত্রতা রক্ষার উপর বিস্তারিতভাবে আলোচনা করেন শুভানন্দ দাস ব্রহ্মচারী।

ধর্ম সভায় তিনি বলেন, কার্ত্তিক মাস শ্রীহরির সেবার মাস। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস। কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোন কার্যই সহস্রগুণ অধিক ফলদান করে।
শুভানন্দ দাস ব্রহ্মচারী শ্রীমদ্ভাগবতীয় আলোচনায় গীতার বিভিন্ন শ্লোকের মাহাত্ম্য তুলে ধরেন। তিনি ধর্ম সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মুক্ত আলোচনায় অংশ নেন হরেচ রবিনসন, প্রদীপ দে, সুমন মজুমদার,তৃপ্তি সরকার, দীপংকর মিত্র,সজল দাশ,সজল চক্রবর্তী প্রমুখ ।
সভায় জাতি ধর্ম বর্ণ, দল-মত নির্বিশেষে বিশ্বের প্রতিটি মানুষের জীবের, প্রাণীর জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করা হয়। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ধর্ম সভায় অংশ নেন।

Exit mobile version