আজ ইউক্রেনের ৪ অঞ্চল নিজের বলে ঘোষণা করলেন পুতিন

সন্ধান২৪.কমঃ ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া দখল করেছে প্রেসিডেন্ট পুতিন আজ শুক্রবার এক অনুষ্ঠানে ঐ জায়গাগুলোকে রাশিয়ার নিজস্ব ভূখন্ড বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

মস্কোর রেড স্কয়্যারে বিলবোর্ডে ইউক্রেন থেকে দখল করা চারটি অঞ্চলকে রুশ ভুখন্ড হিসেবে দেখানো হয়েছে।
এর প্রস্তুতি হিসেবে মস্কোর রেড স্কয়্যারে বসানো হচ্ছে বিলবোডর্,যেখানে ইউক্রেন থেকে দখল করা চারটি অঞ্চলকে রুশ ভুখন্ড হিসেবে দেখানো হয়েছে।
মস্কো থেকে খবর পাওয়া যাচ্ছে, মি. পুতিনের এই ভাষণের জন্য মস্কোর রেড স্কয়্যারে ইতোমধ্যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে।
রুশ সৈন্যদের দখল করে নেয়া লুহান্সক, দনিয়েৎস্ক, খেরসন এবং জাপোরিসা- এই চারটি অঞ্চলে তড়িঘড়ি করে গণভোট আয়োজনের পর ক্রেমলিন সরকার এই ঘোষণা করতে যাচ্ছে।
ইউক্রেন এবং তার মিত্র দেশগুলো গণভোটের ফলাফলকে প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেনের এসব এলাকা গণভোটের অজুহাত দেখিয়ে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নেয়া হচ্ছে।
তবে এই ভূমি সংযোজন প্রক্রিয়াকে সম্পূর্ণ করার আগে রুশ পার্লামেন্টের উভয় কক্ষে প্রস্তাবটি পাশ করাতে হবে।

Exit mobile version