সন্ধান২৪.কম: আফগানিস্তানে প্রত্যাঘাত করতে মার্কিন সেনাদের নির্দেশ প্রেসিডেন্ট বাইডেনের। সেই নির্দেশে নানগড়হরে ড্রোন হামলা মার্কিন সেনারা।
আইএস ঘাঁটিতে ড্রোন হামলা আমেরিকার, বিমানবন্দরে হামলার মূল চক্রী নিহত। কাবুল বিমানবন্দরে পাল্টা হামলার আশঙ্কা। ড্র্রোন হামলার পর দাবি পেন্টাগনের। বিমানবন্দরের গেট থেকে সরে যাওয়ার নির্দেশ ।
এদিকে মার্কিন সেনা এবং বহু বেসামরিক মানুষ নিহত হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ”মনে হচ্ছে যেন বুকের মধ্যে অন্ধকার গহ্বর তৈরী হয়েছে। বেরিয়ে আসার কোন উপায় নাই। যারা এই আক্রমণ করেছে, যারা আমেরিকার ক্ষতি করতে চায়,তারাও জেনে রাখুক আমরা তাদেকেও ক্ষমা করবো না।‘

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর জো বাইডেনের হুমকি মতোই পদক্ষেপ করল আমেরিকার সেনা। শুক্রবার ইসলামিক স্টেট-খোরাসানের বিরুদ্ধে ড্রোন স্ট্রাইক চালিয়েছে তাঁরা। সেই হানায় কাবুল বিস্ফোরণের মূল চক্রী নিহত হয়েছে বলে দাবি করেছে আমেরিকা।
আফগানিস্তানের মাটিতে এই ড্রোন হামলা নিয়ে আমেরিকার সেনার ক্যাপ্টেন বিল বলেছেন, ‘‘আফগানিস্তানের নানগরহর প্রদেশে এয়ারস্ট্রাইক চালানো হয়েছে। মানবহীন এই অভিযানে প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে চক্রীর মৃত্যু হয়েছে। তবে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’’


