হাইলাইটস
- সমানগান প্রদেশের আইবাক শহরে হামলা
- বিস্ফোরণে নিহত ১১
- জখম আরও ৬৩, বিস্ফোরণ ছাড়াও অনেকেই গুলিতে জখম
- খতম ৩ জঙ্গি
আফগান গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিওরিটি (NDS)-র অফিসকে টার্গেট করা হয়েছিল। অফিস চত্বরের মধ্যে একটি গাড়িতে জোরালো বিস্ফোরণ ঘটানো হয়। যার জেরে ১১ নিরাপত্তাকর্মী নিহত হন।
তালিবান বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে পরে বিবৃতি দিয়ে জানায়, আইবাক শহরে এনডিএসের অফিসে এদিন হানা দিয়েছিল বন্দুকধারীরা। অফিস চত্বরে রাখা একটি গাড়ির ভিতরে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সমানগান প্রদেশের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিম ১১ নিরাপত্তা কর্মী-আধিকারিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আহত ৬৩ জনের মধ্যে আধিকাংশই সাধারণ নাগরিক। বিস্ফোরণ ছাড়াও একাধিক জন তালিবানি জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন। গভর্নরের মুখপাত্র সেদিক আজিজি এদিন সন্ধ্যায় জানান, চার ঘণ্টা ধরে তাণ্ডব চলে তালিবানদের। তিন সশস্ত্র জঙ্গি নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হওয়ার পর এই হত্যালীলা শেষ হয়।


