আমি স্রোতে গা ভাসাতে চাই না

করোনাকালে দীর্ঘদিন কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন জাকিয়া বারী মম। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এখন নিয়মিত কাজ করছেন এ অভিনেত্রী। নাটকের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন। আগামী মাসে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা। অভিনয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

** ঈদের পর কাজ শুরু করেছি। তবে খুব বেশি শুটিংয়ের ব্যস্ততা নেই। আগামী মাস থেকে কাজ নিয়ে ব্যস্ত হব। তাই এ সময়টা নিজের মতো করে পার করছি।

** আমার অভিনীত নাটক কিংবা সিনেমা যাই হোক না কেন প্রতিটি কাজ নিয়েই আমার ব্যক্তিগত আশাবাদ থাকে অনেক বেশি। কারণ আমি মানসম্মত কাজ করি সব সময়। এ সিনেমাটির কাজ করেছি ২০১৯ সালে। করোনাভাইরাস দেশে সক্রিয় হওয়ার কারণে এটির মুক্তি বিলম্বিত হয়েছে। এর সফলতা নিয়ে আমি বেশ আশাবাদী। নাট্য পরিচালক অঞ্জন আইচের এটি প্রথম সিনেমা। তিনিও অনেক পরিশ্রম করেই সিনেমাটি তৈরি করেছেন। আশা করি মুক্তি পেলে দর্শকরা সিনেমাটি আগ্রহ নিয়ে দেখবেন।

** পরিচালক খিজির হায়াত খান এটির কাজ শুরু করেছিলেন সিলেটের একটি লোকেশনে। সিনেমাটির কাজ অনেকদূর এগিয়েছে। আশা করছি এটিও অল্প সময়ের মধ্যেই মুক্তির প্রক্রিয়ায় আসবে।

** আমি অভিনয় জীবনের শুরুতেই বিগ বাজেটের আলোচিত সিনেমায় অভিনয় করেছি। এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তাই সিনেমা আমার ভালোলাগার একটি মাধ্যম। তবে নাটকও কম পছন্দের নয়। এ দুই মাধ্যমেই নিয়মিত কাজ করতে চাই। তবে দর্শকের মতামত কিংবা ভালোলাগাকেও গুরুত্ব দিতে চাই।

** আমি স্রোতে গা ভাসাতে চাই না। তবে যে কয়েকটি নাটকে অভিনয় করেছি, তার প্রতিটিই দর্শকের ভালো লেগেছে বলে জানতে পেরেছি। কুরবানির ঈদেও বেশ কয়েকটি ভালো গল্পের নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। আশা করছি সেগুলোও দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে।

Exit mobile version