আমেরিকায় একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ টপকে যেতে পারে

সন্ধান২৪.কম ডেস্ক :  করোনার মোকাবিলায়  আমেরিকার অবস্থা একেবারে নাজেহাল । এরই মধ্যে মার্কিন সেনেটকে নতুন আশঙ্কার বাণী শোনালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি। তাঁর মতে, কয়েকদিন পর সংক্রমণ দিনে ১ লক্ষের মাত্রাও ছাড়িয়ে যেতে পারে। দেশ যে পদ্ধতিতে লকডাউন শিথিলের পথে হাঁটছে, তা সম্পূর্ণ ভুল।
তবে আমি নিশ্চিত, পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে।’ স্কুল এবং কর্মক্ষেত্র পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে মঙ্গলবার আমেরিকার সেনেটে বৈঠক হয়। সেখানেই বিশেষজ্ঞ হিসেবে মতামত ব্যক্ত করেন ফসি। জানান, এখন আমরা দিনে ৪০ হাজার সংক্রমণ দেখছি। অবিলম্বে যদি সতর্ক না হই, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। দিনপ্রতি আক্রান্তের সংখ্যা ১ লক্ষে টপকালেও গেলেও অবাক হব না।
এদিকে, আমেরিকার পাশাপাশি বিভিন্ন দেশে ধাপে ধাপে লকডাউন শিথিল হয়েছে। পঞ্চম দফার লকডাউন শিথিলের ঘোষণা করেছে থাইল্যান্ড। সেদেশে স্কুল-কলেজ এবং বিভিন্ন বিনোদনের জায়গা আগেই খুলে গিয়েছিল। এবার বিদেশি পর্যটকদের জন্যও দরজা খুলে দিল থাইল্যান্ড। একই রাস্তায় হেঁটেছে জার্মানিও। ইউরোপীয় ইউনিয়নের এগারোটি দেশের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা করেছে জার্মানি।
এদিকে, আফ্রিকার দেশগুলিতে দ্রুত হারে সংক্রমণ বাড়ছে। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রায় ৪ লক্ষ মানুষ আক্রান্ত। আগামী দিনে তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। একইভাবে পাকিস্তানেও দ্রুত বাড়ছে সংক্রমণ। সেদেশে গত ২৪ ঘণ্টায় ৯১ জন মারা গিয়েছেন।
Exit mobile version