‘আমেরিকা লজ্জাজনক পরাজয়ের মধ্যদিয়ে আফগানিস্তান ছাড়ছে ’

সন্ধান২৪.কম: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি আফগানিস্তান থেকে আমেরিকার প্রস্থান করা কে লজ্জাজনক পরাজয় বলে অভিহিত করেছেন

তিনি বলেন, আফগানিস্তানে আমেরিকার লজ্জাজনক পরাজয় হয়েছে যার কারণে তারা এতদিন বর্বরতা চালিয়ে এখন সেখান থেকে সেনা প্রত্যাহার করছে।

মার্কিন সেনাদের আকস্মিকভাবে প্রত্যাহার এবং তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের দুই সপ্তাহ পর ইরানি সেনাপ্রধান রবিবার(২৯ আগস্ট) এ কথা বললেন।

আমেরিকাকে ‘ক্রিমিনাল’ হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, নাইন ইলেভেনের হামলাসহ নানা অজুহাত দেখিয়ে এই অঞ্চলে আমেরিকা সেনা মোতায়েন করেছিল। বাস্তবতা হচ্ছে গত ৪২ বছর ধরে আমেরিকা মধ্যপ্রাচ্য অচঞ্চল ত্যাগ করে নি এবং যত সময় গড়িয়েছে ততই এই অঞ্চলের বিরুদ্ধে তারা আরো বেশি ষড়যন্ত্র ও হুমকি সৃষ্টি করেছে।

সেনাপ্রধান বলেন, আফগানিস্তানে যে মর্মান্তিক ঘটনা ঘটছে তার পেছনে রয়েছে আমেরিকা। বহু হত্যাযজ্ঞের মধ্যদিয়ে আফগানিস্তান দখল করেছে আমেরিকা, সেখানে তারা লুটপাট এবং নানা অপরাধ চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে আফগানিস্তান ছাড়ছে।

সেনাপ্রধান জেনারেল বাকেরি বলেন, আমেরিকা দুই হাজার বিলিয়ন ডলার খরচ করার পরেও আফগানিস্তানের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে অকার্যকর এবং মেরুদণ্ডহীন একটি বাহিনী হিসেবে গড়ে তুলেছে । তালেবানের অভিযানের ১১ দিনের মাথায় এই বাহিনী ধসে পড়েছে।

 

Exit mobile version