Saturday, March 28, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

‘আরআরআর’ প্রদর্শনকালে সিনেমা হলে ভাঙচুর

March 27, 2022
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

মুক্তির প্রথম দিনেই  ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভেঙে ফেলল ‘আরআরআর’।  ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম বুকিং দিয়েও টিকিট পাচ্ছেন না অনেকে।

আর সেই  ‘আরআরআর’ সিনেমা প্রদর্শনকালে হলে ঘটল অনাকাঙিক্ষত ঘটনা।  দর্শকরা মেজাজ হারিয়ে করলেন ভাঙচুর।  বিক্ষুব্ধ দর্শকদের তাণ্ডবে ভেঙে চৌচিড় সিনেমা হলের কাচের জানলা, দরজা। পর্দার সামনের বেরিকেটও উপড়ে ফেললেন তারা।  চেয়ারগুলোও অক্ষত রইল না। 

শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বেসান্ত রোডের একটি প্রেক্ষাগৃহে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। 

দর্শকদের এভাবে প্রতিক্রিয়া জানানোর কারণ হিসেবে জানা গেছে, সিনেমা প্রদর্শন চলাকালে দুইবার বিভ্রাট ঘটে। কয়েক সেকেন্ডের জন্য অভিনেতা রামচরণকে দেখতে পাননি দর্শক। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সকাল সাড়ে ৭টার মর্নিং শো দিয়ে মুক্তি পায় ‘আরআরআর’। ৮টা ৪০ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য সিনেমার পর্দায় বিভ্রাট ঘটে। দর্শকরা চিৎকার শুরু করেন।  দ্রুততার সঙ্গে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের শুরু হয় সিনেমা। কিন্তু দ্বিতীয়বার একই বিভ্রাট ঘটলে শুধু মুখে প্রতিবাদ করেই ক্ষোভ মেটাননি দর্শকরা।  রীতিমতো তাণ্ডব চালান দর্শকদের একাংশ।

এ সময় হল ম্যানেজার পুলিশ ডাকেন।  শেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অনাকাঙ্ক্ষিত সব ঘটনার বিষয়ে সিনেমাহলটির কর্ণধার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্যাটেলাইট সিগনালে কিছু সমস্যা দেখা দেওয়ায় কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল সিনেমাটি। তাতেই এমন মারমুখী হয়ে উঠেন দর্শকরা।  দর্শকদের এই কাণ্ড আমাদের হতাশ করেছে। 

দক্ষিণ এসিপি (দক্ষিণ) এম শ্রীনিবাসুলুর দাবি, মদ্যপ অবস্থায় ১০ জন যুবক হলে ঢুকেছিল। প্রদর্শন হঠাৎ বন্ধ হয়ে গেলে নেশার ঘোরে তারাই ভাঙচুর করে। প্রশাসন তাদের পুলিশি হেফাজতে নিয়েছে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে একটি মামলাও  হয়েছে।

প্রসঙ্গত, ২৫ মার্চ ভারতের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। ছবিটি মুক্তির পরেই উন্মাদনা ছড়িয়েছে দিকে দিকে। দুই তেলেগু যোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী নির্ভরে আবর্তিত এ সিনেমার গল্প। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত সিনেমায় বাড়তি পাওনা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ৩৩৬ কোটি টাকা বাজেটের সিনেমা প্রথম দিনেই ২২৩ কোটি ব্যবসা করে ফেলেছে সারা বিশ্বে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4
No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব
  • জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা  দিবস উদযাপন
  • নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ফিরছে প্রাণঘাতী  যক্ষ্মা বা ‘হোয়াইট প্লেগ’
  • গণহত্যা দিবসে সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদ,নিউইয়র্ক‘র আলোর মিছিল
  • জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version