সন্ধান২৪.কম : ২৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আরণ্যক নাট্যদলের ৬২তম প্রযোজনা ‘কহে ফেসবুক হয়ে গেল’ । আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’ নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’ নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। নাটকটিতে অভিনয় করেছেন রুবলী চৌধুরী, কামরুল হাসান, আরিফ হোসেন, জোবায়ের জাহিদ, সুরভী রায় প্রমুখ।

এর ব্যপ্তি ও ঘাত এতোটাই তীব্র যে, এর প্রভাবে পরিবার, সমাজ, মানবিক জীবন থেকে আবেগ, অনুভূতি ও ভালোবাসা বিলুপ্ত করে মানুষকে পরিণত করেছে জৈবিক রোবটে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া নির্ভর কর্পোরেট জগতের প্রতিটি মানুষ ও তাদের যাপিত জীবন তার চাক্ষুষ উদাহরণ।
অতি সহজে ও স্বল্প সময়ে সেখানে সবকিছু পাওয়া গেলেও একটি জিনিসের অভাব, সেটি হলো স্পর্শ। মানুষের চিরদিনের চাওয়া তো একটাই, ছোঁয়া বা স্পর্শ। সেই স্পর্শের জন্য মানুষ তাই আর্তনাদ করে ওঠে। তেমনই এক স্পর্শহীন জীবনের গল্প ‘কহে ফেসবুক’, যা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে মনিুষকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর ছোট্ট প্রচেষ্টা।