সন্ধান২৪.কম : গণমাধ্যম আল জাজিরায় মন্তব্য করার অভিযোগে মালয়েশিয়ায় পুলিশ আটক করেছে বাংলাদেশি তরুণ মো. রায়হান কবিরকে। মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের দুর্ভোগ নিয়ে মন্তব্য করার জন্য ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ।

এদিকে রায়হানের সঙ্গে দেখা করতে চেয়েছেন তাঁর দুই আইনজীবী। রায়হান কবিরের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে গত শনিবার দুই আইনজীবী সুমিথা শানথিনি ও সেলভারাজা চিন্নাহ ইমিগ্রেশন বিভাগের কাছে চিঠি লিখেছেন।
গত শুক্রবার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা রায়হান কবিরকে কুয়ালালামপুর থেকে আটক করে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা।
দুই আইনজীবী রোববার এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমাদের মক্কেল রায়হান কবির পুলিশের কাছে আটক নেই, এটা জেনে আমরা তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছি। এরই মধ্যে আমরা ইমিগ্রেশন বিভাগের কাছে পাঠানো ই-মেইলে সোমবার দুপুর দুইটায় রায়হান কবিরের সঙ্গে দেখা করতে চেয়েছি।’
এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রায়হান কবিরের জন্য কনসুলার সুবিধা চেয়ে মালয়েশিয়াকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়া এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসকে রায়হান কবিরের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এরপর বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রায়হান কবিরের আইনি সহায়তা নিশ্চিত করতে কনসুলার সুবিধা চেয়েছে। রায়হান কবিরের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ শেষে অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।