ইইউ নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুইজারল্যান্ডে রাশিয়ান বিমান

রাশিয়ার একটি বিমান গতকাল সন্ধ্যায় সুইজারল্যান্ডের বাসেল ইউরো বিমানবন্দরে অবতরণ করে। ইলিউশিন ৯৬ প্রায়ই রাষ্ট্রপতি পুতিনের প্রেসিডেনশিয়াল বিমান বহরে ব্যবহৃত হয়।

রাশিয়ান বিমানের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে বিমানটিকে একটি দীর্ঘ চক্কর দিয়ে আকাশে উড়তে হয়, উত্তর আফ্রিকার উত্তর দিকে যাওয়ার আগে অতিরিক্ত ৫,০০০ কিমি পথ পাড়ি দিতে হয় ইলিউশিন ৯৬ কে।

পরে এটিকে ফ্রান্স এবং সুইজারল্যান্ড ওভারফ্লাই করে বাসেলে অবতরণের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়।

ফ্লাইট রাডার ২৪ পোর্টালের তথ্য অনুসারে, জেটেটি প্রথমে তুরস্কের মধ্য দিয়ে উড়ে উত্তর আফ্রিকার উপকূল বরাবর যায়, সেখান থেকে তিউনিসিয়া হয়ে ফ্রান্সের দিকে মোড় নিয়ে সন্ধ্যা ৬.৪১ মিনিটে ইউরোএয়ারপোর্টে অবতরণ করে।

উল্লেখ্য, ইইউ এবং সুইজারল্যান্ড কয়েক মাস আগে রাশিয়ার সব বিমানের জন্য তাদের আকাশসীমায় প্রবেশ বন্ধ করে দেয়।

সুইস ফেডারেল অফিস ফর সিভিল এভিয়েশন বলছে, ফ্লাইটের কারণ ছিল দূতাবাসের কর্মীদের সরানো।

Exit mobile version