ইউক্রেনকে ১৬টি বাইবার ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এই ট্যাংক ব্রিজ নিমার্ণে সক্ষম। জার্মান প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার ইউক্রেনীয় বাহিনীকে এই ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
এ ব্যাপারে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাইবার ট্যাংকের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী সহজেই জলাশয় ও অন্য কোনো বাধা পার হয়ে পারবে। চলতি বছরেই ছয়টি ট্যাংক দেওয়া হবে। পরের বছর দেওয়া হবে বাকি ছয়টি।
এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনকে বিমান বিধ্বংসী ট্যাংক দিয়েছে জার্মানি।
ইউক্রেনীয় টেলিভিশনকে অলেক্সি রেজনিকভ বলেন, আজ প্রথমবারের মতো তিনটি গেপার্ড আনুষ্ঠানিকভাবে এসেছে। এছাড়া জার্মানি থেকে কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ সরবরাহ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কিয়েভ বার্লিন থেকে মোট ১৫টি ট্যাংক পাওয়ার আশা করছে বলে জানিয়েছেন অলেক্সি রেজনিকভ।
