
রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১
০৭১১- তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।
১০৯৬- পিটার দি হারমিট এর অধীনস্ত একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌছায়। তারা এখানে আর একটি দলের সাথে যোগ দিয়ে কন্সটান্টিনোপলের (ইস্তানবুল) দিকে রওনা দেয়।
১১০৯ – ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

১২৩৩- ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।
১৪৪২ – আলফনসো নেপলসের রাজা হন।
১৫৪৩ -ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।
১৫৭৬ -হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
১৮২৩ -ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে
যাত্রা শুরু করে।
১৮৭৮ -ব্রিটেন সাইপ্রাস দখল করে।
১৯২০ -কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্ফর আহমদের যুগ্মসম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।
১৯৪০ -ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।
১৯৪১ -মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪১ -মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।
১৯৭৫ -ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।
১৯৯০ -রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েল্তসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন।
১৯৯১ -সকালে হংকংএর ছিডে বিমান বন্দরে হংকং এর ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।
১৯৯৮ -ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে।
২০০০ -একটি গাড়ী বোমা হামলায় স্পেনের মাদৃদে নয় জন ব্যক্তি আহত হন। এজন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদী দল ETA কে দায়ী করা হয়।
২০০২ -চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত হয়।
জন্ম
১৮৬১ -জন্ম গ্রহণ করেছিলেন আন্তন আরেনস্কাই, তিনি ছিলেন রাশিয়ান পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষক।
১৮৬৮ -জন্ম গ্রহণ করেছিলেন স্টিফান জর্জ, তিনি ছিলেন জার্মান কবি।
১৮৬৩ -জন্ম গ্রহণ করেছিলেন আলবেয়ার কালামেত্তে, বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ।
১৯০৪ -জন্ম গ্রহণ করেছিলেন পাবলো নেরুদা, নোবেল পুরস্কার বিজয়ী চিলির কবি।
১৯১৩ -জন্ম গ্রহণ করেছিলেন উইলিস ইউজিন ল্যাম্ব, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
১৯২৮ -জন্ম গ্রহণ করেছিলেন এলিয়াস জেমস কোরি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
১৯৩৭ -গ্রহণ করেছিলেন লিওনেল জস্প্যাঁ, তিনি ফ্রান্সের ১৬৫ তম প্রধানমন্ত্রী।
১৯৪৭ -জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ফিস্ক, তিনি ইংরেজ সাংবাদিক ও ইতিহাসবিদ।
১৯৬৫ -জন্ম গ্রহণ করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর, তিনি ভারতীয় টেস্ট ক্রিকেটার।
১৯৬৬ -জন্ম গ্রহণ করেছিলেন আনা টরেন্ট, তিনি স্প্যানিশ অভিনেত্রী।
১৯৭৮ -জন্ম গ্রহণ করেছিলেন টোফার গ্রেস, তিনি মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার।
১৯৮৯ -জন্ম গ্রহণ করেছিলেন ফোয়েবে টনকিন, অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও মডেল।
১৯৯৭ -জন্ম গ্রহণ করেছিলেন মালালা ইউসুফজাই, তিনি নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি।

মৃত্যু
১৮০৪ -মৃত্যুবরণ করেন আলেকজান্ডার হ্যামিলটন, মার্কিন রাজনীতিক।
১৮৪৫ -মৃত্যুবরণ করেন হেনরিক ওয়েরগেলান্ড,নরওয়েজিয়ান ভাষাতত্ত্ববিদ, কবি ও নাট্যকার।
১৯০২ -মৃত্যুবরণ করেন ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাস।
১৯৩১ -মৃত্যুবরণ করেন নাথান সডারব্লম, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ধর্ম যাজক।
১৯৪৫ -মৃত্যুবরণ করেন বরিস গালেরকিন, রাশিয়ান গণিতবিদ ও প্রকৌশলী।
১৯৪৫ -মৃত্যুবরণ করেন ওয়লফ্রাম ফ্রেইহের ভন রিচথোফেন, জার্মান ফিল্ড মার্শাল।
১৯৯১- মৃত্যুবরণ করেন আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী,ইরানের বিশিষ্ট মনীষী।
২০১২- মৃত্যুবরণ করেন দারা সিং, তিনি ছিলেন ভারতীয় কুস্তিগীর ও অভিনেতা।
২০১৪- মৃত্যুবরণ করেন ভালেরিয়া নভোডভোরস্কায়া, রাশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ।


