Thursday, July 2, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

‘ইসলাম না মানলে দেশ ছাড়তে হবে’, বাংলাদেশের হিন্দু পরিবারকে হুমকি

April 17, 2021
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
14
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : বাংলাদেশে খালেদা জিয়ার আমলে জামাত-এ-ইসলামি’র জায়গায় শেখ হাসিনার আমলে দখল করেছে হেফাজতে ইসলাম। আর মৌলবাদীদের নিশানায় রয়েছে ধর্মীয় সংখ্যালঘুরা।  ফের প্রকাশ্যে এসেছে দেশটিতে হিন্দু নির্যাতনের ঘটনা।

জানা গিয়েছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি হিন্দু পরিবারকে ইসলাম না মানলে দেশ ছাড়ার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পৌরসদরের ৪নম্বর ওয়ার্ডের প্রেমতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তারপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে একই এলাকায় আরও দুই হিন্দু পরিবারকে এই চিঠি দেওয়া হয়েছে বলে খবর। সীতাকুণ্ড পৌরসদরের ৪নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রেমতলা এলাকার বাসিন্দা ও চন্দ্রনাথ ধাম মহাতীর্থের লোকনাথ মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মৃদুল অধিকারীর ঘরের দরজার ফাঁকে মঙ্গলবার রাতের কোনও এক সময় আরবি ও বাংলায় লেখা একটি চিরকুট রেখে যায় অজ্ঞাতরা। বুধবার সকালে তিনি ঘরের দরজা খোলার সময় চিঠিটি দেখতে পান। পরে তিনি স্থানীয় পৌর কাউন্সিলর হারাধন চৌধুরীকে ঘটনাটি জানিয়ে চিঠিটি দিয়ে আসেন। একই সময়ে আরও দু’টি হিন্দু ভাড়াটিয়া পরিবারও এরকম চিঠি পাওয়ার কথা জানান কাউন্সিলরকে। এরপর কাউন্সিলর হারাধন চৌধুরী তাঁর ফেসবুক পেজে চিরকুটটির ছবি-সহ পোস্ট করে লেখেন, “ধর্ম যাঁর রাষ্ট্র সবার। তাহলে এসব কেন?”। এই ঘটনায় মৃদুল অধিকারী বলেন, তাকে ইসলাম গ্রহণ করতে অথবা দেশ ত্যাগ করতে বলা হয়েছে। তাকে মানসিকভাবে দুর্বল করতে অসৎ উদ্দেশে কোনও চক্র এমন কাজ করেছে বলে তিনি মনে করেন।

এদিকে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাকাটুকিয়া গ্রামে মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বর্মন সম্প্রদায়ের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় বুধবার রাতেই থানায় মামলা দায়ের করা হয়। সত্যেন্দ্র বর্মন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এজাহারে অজ্ঞাত আসামি হিসাবে আরও ১০-১২ জনের কথা উল্লখ করা হয়েছে। মামলার পর এজাহারভুক্ত আসামি শহিদ মিয়া ও সিরাজ মিয়াকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানার পুলিশ। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক আবদুল লতিফ তরফদার বলেন, শিগগিরই সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সুত্রঃ সুকুমার সরকার, সংবাদ প্রতিদিন   

 

Related Posts

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 

June 15, 2026
14
বাংলাদেশ

দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন

May 16, 2026
12
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version