Saturday, July 4, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

এক দশক পরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি নাই

October 26, 2021
in প্রধান খবর, বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রায় এক দশক আগে সংঘটিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা কাণ্ডের রহস্য উদ্ঘাটনে এখন পর্যন্ত কোন অগ্রগতি হয় নাই।

সোমবার তদন্তকারী সংস্থা র‍্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ন বা র‍্যাব চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার কথা থাকলেও তারা তা দাখিল করে নাই। র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ শে নভেম্বর নতুন দিন ধার্য করেন । এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮২ বার পেছানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেরেবাংলা নগর থানা পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। চারদিনে কোনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় মামলার তদন্ত ভার মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ই এপ্রিল র‌্যাব তদন্ত ভার গ্রহণ করে। এর পর র‌্যাবও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারে নাই এবং এই হত্যাকাণ্ডের কোনও রহস্যও উদ্ঘাটিত হয় নাই।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয় মামলাটির মোট পাঁচটি তদন্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। প্রথমে ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর, এরপর ২০১৫ সালের ২রা ফেব্রুয়ারি, ওই বছরের ৭ই জুন, ২০১৬ সালের ২রা অক্টোবর ও সর্বশেষ ২০২০ সালের ২১শে মার্চ তদন্ত অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়। সর্বশেষ তদন্ত প্রতিবেদনে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো আলামতের ডিএনএ পরীক্ষা করে ঘটনাস্থলে দুইজন অজ্ঞাত পুরুষ ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। ওই দুই অজ্ঞাত আসামিকে শনাক্ত করতে জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে মামলার তদন্তকারী সংস্থাটি জানিয়েছে।

সাগর-রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর র‍্যাব এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুই জন জামিনে ও বাকি ছয় জন কারাগারে আছেন।

সাগার-রুনি হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দীর্ঘসূত্রিতা সম্পর্কে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের অধ্যাপক মোহাম্মাদ জিয়াউর রহমানের কাছে ভয়েস অফ অ্যামেরিকার পক্ষে তাঁর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং কোন কোন ক্ষেত্রে স্বাধীন ভাবে কাজ করার বিষয়ে প্রতিবন্ধকতা থাকায় গুরুত্ব পূর্ণ মামলার তদন্ত স্থবির হয়ে পড়ে। তিনি বলেন এ সকল ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকাও গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ যদি তার ভূমিকা যথাযথভাবে পালন করে তবে সাগর-রুনির হত্যা ও তনু হত্যার মত আরও যে সকল চাঞ্চল্যকর হত্যা মামলা দীর্ঘ দিন ঝুলে রয়েছে সেগুলোর রহস্য উদ্ঘাটন ও বিচার পাওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন।

Related Posts

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 

June 15, 2026
14
বাংলাদেশ

দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন

May 16, 2026
12
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version