Thursday, February 19, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

এবারও ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

July 14, 2022
in প্রধান খবর, রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

নির্বাচনকালীন সরকারের বাইরে এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো আলোচনায় যেতে রাজি নয় বিএনপি। নির্বাচন কমিশনের (ইসি) আসন্ন সংলাপেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক সংলাপ করতে যাচ্ছে ইসি। ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে মতবিনিময় করে ইসি। সেখানেও অংশ নেয়নি মাঠের বিরোধী দল বিএনপি। এছাড়া ২০ দলীয় জোটের শরিক ও তাদের মিত্র দলগুলোও যায়নি। এবারের সংলাপে বিএনপির শরিক এবং মিত্র দলগুলোরও অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ।

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার প্রশ্নই ওঠে না। এ কমিশন সরকারের আজ্ঞাবহ তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তাছাড়া বর্তমান সরকার থাকাকালে এ ইসির পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই এই মুহূর্তে আমাদের মূল দাবি হচ্ছে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এর বাইরে আমরা কোনো বিষয় নিয়ে সংলাপে বসতে চাই না।

জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এ কমিশনও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করছে। এর আগে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সাবেক নির্বাচন কমিশনারসহ সাংবাদিকদের সঙ্গে কয়েক ধাপে সংলাপ করেছে ইসি।

আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ১৭ জুলাই শুরু হবে এ সংলাপ। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে প্রতিদিন সংলাপ চলবে বিকাল ৫টা পর্যন্ত। প্রতিদিন ৩ থেকে ৪টি দলের সঙ্গে বসবে ইসি। ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির এ কার্যক্রম শেষ হবে।

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার শুরু থেকেই সব ধরনের সংলাপ বর্জন করে আসছে বিএনপি। ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আনুষ্ঠানিক সংলাপেও অংশ নেয়নি তারা।

বিএনপির একাধিক নীতিনির্ধারক বলেন, নতুন কমিশন গঠনের শুরু থেকেই বিএনপি এর সঙ্গে কিছুতেই সম্পৃক্ত ছিল না। আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। এই সরকার পদত্যাগ করবে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হবে, সেই সরকারের অধীনে ছাড়া আমরা নির্বাচনে যাব না। বিএনপির নীতিগত অবস্থান হচ্ছে, তারা আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকার বা নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না। আলোচনা হবে শুধু নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এটাই তাদের মূল দাবি।

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র এক সদস্য বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়ে রাজনৈতিকভাবে সমাধানে না আসা পর্যন্ত ইসির সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনায় কোনো সুফল আসবে না। তাছাড়া শুরু থেকে এ কমিশনের বিরোধিতা করে আসছেন তারা। এখন তাদের আহ্বানে সংলাপে যাওয়া মানে ইসিকে মেনে নেওয়া। সংলাপে অংশ নিলে রাজনৈতিকভাবেও বিএনপিকে নানা প্রশ্নের মুখে পড়তে হবে। তাই সবকিছু বিবেচনা করেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। ওই নেতা আরও বলেন, নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তারাই সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করবে। সেই কমিশনের সঙ্গেই নির্বাচন নিয়ে সংলাপে বসবে বিএনপি। দলের এমন অবস্থানের ওপর ভিত্তি করেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদেরও সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। এর আগে ইভিএম ব্যবহার নিয়ে ইসির মতবিনিময় সভায় যায়নি তারা। শরিক কয়েক নেতা জানান, আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর প্রধান শরিক বিএনপির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এরপর দলীয় ফোরামে এ ব্যাপারে নেওয়া হবে চ‚ড়ান্ত সিদ্ধান্ত। শরিক ছাড়াও যেসব রাজনৈতিক দলের সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছে বিএনপি সেসব দলও যাতে ইসির সংলাপে অংশ না নেয় সে চেষ্টা চালাবে বিএনপির হাইকমান্ড। দলটির অনুরোধে ইভিএম বিষয়ক কর্মশালায় তারা অংশ নেয়নি বলে জানা গেছে। এবার এর ব্যতিক্রম হবে না বলে বিএনপির এক নেতা কে নিশ্চিত করেন।

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version