এবার ‘ঘরে’ ফিরতে চান মেলানিয়া

সন্ধান২৪.কম: আর মাত্র কয়েক দিন পরেই জো বাইডেনের আনুষ্ঠানিক ভাবে আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসবেন । বিদায়ী প্রেসিডেন্ট এখনও পর্যন্ত নিজের হার স্বীকার করতে রাজি নন।  তবে ডোনাল্ড ট্রাম্প-পত্নী মেলানিয়া অবশ্য ‘ঘরে ফেরার’ প্রস্তুতি নিতে শুরু করেছেন। 

ক’দিন আগেই বড়দিনের জন্য হোয়াইট হাউস সাজিয়েছেন মেলানিয়া। রোজ় গার্ডেনে নতুন শিল্প-কীর্তির উন্মোচনও করেছেন। ভবিষ্যতে একটি বই প্রকাশের ইচ্ছেও আছে তাঁর। তবে ২০২৪-এ ট্রাম্প ফের প্রেসিডেন্টের দৌড়ে নাম লেখালে মেলানিয়া তাঁর সঙ্গে আর থাকবেন না সে নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। 

হোয়াইট হাউসের একাধিক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর এক মাস পরে হোয়াইট হাউস ছেড়ে যেতে হবে বলে পুরোপুরি মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন ফার্স্ট লেডি। সেই মতো নিজের পাওনা বুঝে নিতেও শুরু করেছেন তিনি। ট্রাম্প হেরে গেলে মেলানিয়া বিচ্ছেদ চাইবেন বলে জোর জল্পনা শুরু হয়েছিল আমেরিকা জুড়ে। কিন্তু মেলানিয়া আপাতত সে পথে হাঁটতে চাইছেন না বলেই খবর। উল্টে ফার্স্ট লেডি-পরবর্তী জীবনে তাঁর বাজেট কী হবে, ক’জন কর্মচারী তাঁর সঙ্গে থাকবেন সেই সব হিসেব কষছেন এখন। আর হোয়াইট হাউস ছাড়ার আগে নিজের যাবতীয় কাজ সেরে রাখছেন তিনি।

Exit mobile version