সন্ধান২৪.কম : করোনার দাপটের মধ্যেই আবারও নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে চীনে। সেখানে এরই মধ্যে দশ বছর পুরোনো এক ভাইরাসের হানায় প্রাণ হারিয়েছেন সাতজন। আক্রান্ত আরো ৬০ জন। এখনো পর্যন্ত চীনের আনহুই ও পূর্ব প্রান্তে অবস্থিত ঝেজিয়াং প্রদেশে ওই ভাইরাসের প্রকোপ দেখা গেলেও গোটা চিনকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে ।
গত বুধবার চীনের স্থানীয় সংবাদমাধ্যমে এই ভাইরাসের ফলে এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর কথা প্রকাশ করা হয়েছে। তারা প্রত্যেকেই আনহুই ও ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। এখনো পর্যন্ত অন্য কোনো প্রদেশে এই ভাইরাসের কথা শোনা না গেলেও করোনার মতো এটিও সংক্রমিত রোগ বলে সতর্ক করা হয়েছে।
তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে জানা যায়, চীনে ২০১০ সালের দিকে প্রথম এই ভাইরাসটি ধরা পড়ে এবং ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এ কারণেই এই ভাইরাসটি নিয়েও আতঙ্ক কাজ করছে। এসএফটিএস নামে ওই ভাইরাসটিকে নভেল বুনিয়া ভাইরাসও বলছে অনেকে।
বুনিয়া ভাইরাস বিশেষজ্ঞ জানিয়েছেন, আগের আক্রান্তের ভিত্তিতে জানা গেছে ভাইরাসটি সংক্রামিত প্রাণী বা মানুষের থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। রক্তের মাধ্যমে, শ্বাস নালী ও ক্ষত দিয়েও এই ভাইরাস ছড়িয়ে পড়ে। চীনের স্থানীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস এই বিষয়টি এক প্রতিবেদনে প্রকাশ করে।
চীনের স্থানীয় সংবাদমাধ্যমে এই ভাইরাসের ফলে এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু কথা প্রকাশ করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই আনহুই ও ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত অন্য কোন প্রদেশে এই ভাইরাসের কথা শোনা না গেলেও করোনার মতো এটিও সংক্রমিত (infectious) রোগ বলে সতর্ক করা হয়েছে।
