সন্ধান২৪.কমঃ ৮ বছর বয়সী নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে এক পাষন্ড পিতাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে সদর উপজেলার দক্ষিণ ভাষানচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার বিকালে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় (৫৫) বছর বয়সী পিতাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ওই মেয়ের খালা বাদী হয়ে পালং মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। তিনি বারিশাল জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবৎ শরীয়তপুরের আংগারিয়ার নদীরপাড় এলাকায় ভাড়া বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করতেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মেয়েটির মা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার সুযোগে বাবা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। পরিবারে তার এক ছোট ভাই ছাড়া কেউ না থাকায় প্রতিদিন রাতে মেয়েটিকে জোর করে ব্যবহার করার চেষ্টা করলে বাধা দিত সে। একপর্যায়ে ঘটনাটি প্রকাশ পেলে গতকাল বিকালে তাকে পুলিশ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি।
