করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ’তে জুয়েল আইচ

সন্ধান২৪.কম : যাদুকর জুয়েল আইচের ফুসফুসেও সংক্রমণের বিস্তার ঘটেছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

 কোভিড -১৯ আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক বিজয়ী যাদুকর জুয়েল আইচ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

তার শারীরিক অবস্থা সম্পর্কে বিপাশা আইচ জানিয়েছেন, তার স্বামী জ্বর এবং কাশিতে ভুগছেন। তিনি নাকে গন্ধ ও মুখের স্বাদ হারিয়েছেন এবং তাকে অক্সিজেন দেয়া হলেও শ্বাসকষ্ট নেই। ১০ নভেম্বর  রাতে তার স্ত্রী বিপাশা আইচ সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যাদুকরকে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে সেবার মান ভালো না হওয়ায় হাসপাতাল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় তার পরিবার। পরে মঙ্গলবার বিকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয় এবং তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য বিপাশা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিপাশা আরো জানান, গত ৪ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন জুয়েল আইচ। এক পর্যায়ে জ্বরের মাত্রা ক্রমাগত বাড়তে শুরু করায় চিকিৎসকের পরামর্শে   পরামর্শে তিনি কোভিড -১৯ পরীক্ষা করান। পাশাপাশি বুকের সিটি স্ক্যানও করান। পরে তার করোনাভাইরাস টেস্টের ফলাফল পজিটিভ আসে। তার ফুসফুসেও সংক্রমণের বিস্তার ঘটেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

Exit mobile version