করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন, উদ্বিগ্ন মমতা

সন্ধান ২৪.কম :  বি টাউনে আগেই হানা দিয়েছিল কোভিড ১৯। এ বার করোনায় আক্রান্ত হলেন স্বয়ং অমিতাভ বচ্চন। তিনি নিজেই এ কথা টুইট করে জানিয়েছেন। নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে শাহেনশা-কে। অমিতাভ করোনায আক্রাান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চীমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের সাথে টেলিফোনে কথা বলেছেন।

টুইটারে অমিতাভ লিখেছেন, ‘‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানাচ্ছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যাঁরা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাঁদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।’’

এদিকে অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হওয়ায় সোসাল মিডিয়ায় তার সুস্থ্যতা কামনা করছেন তার শত শত শুভাকাঙ্খি।
বলিউঢে নেমে এসেছে আতঙ্কের ছায়া। তারকারা সবাই নিরাপদ থাকতে স্বইচ্ছায়  বেছে নিচ্ছেন কোয়ারেন্টান।

 

 

 

 

 

Exit mobile version