করোনায় আক্রান্ত কবরী,ফারুক,আফসানা মিমি, দম্পতি সেলিম-রোজি ও কাজী হায়াৎ

জনপ্রিয় জুটি ফারুক ও কবরী

সন্ধান২৪.কমঃ বাংলাদেশে  নতুন করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সিনেমার তারকারাদের উপরেও  করোনা থাবা  বসিয়েছে।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফারুক ও কবরী। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া খান আতাউর রহমান পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। দুজনেই বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। 

কবরী বর্তমানে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। গত ৫ এপ্রিল রাতে তাকে হাসপাতালে নেয়া হয়।কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।  

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে আজ রোববার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ফারুকের ছেলে রোশন হোসেন শরৎ।

অভিনেত্রী আফসানা মিমি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও অভিনেত্রী আফসানা মিমি। প্রায় এক সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এতদিন নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি।

করোনায় আক্রান্ত তারকা দম্পতি সেলিম-রোজি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গত মাসের শেষের দিকে কিছুটা জ্বর, ঠাণ্ডা ও হাচি-কাঁশি ছিল রোজী সিদ্দিকীর। ১ এপ্রিল কিছুটা অসুস্থতা অনুভব করেন শহীদুজ্জামান সেলিমও। পরে দুজনেই করোনার নমুনা পরীক্ষা করান। ফলাফল আসে তারা করোনা পজিটিভ। এখন তারা চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে আফসানা মিমিকে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আফসানা মিমির সহকর্মী লেখক নজরুল সৈয়দ।

চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ

 খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয়েছে আইসিইউতে।করোনা শনাক্তের আগ পর্যন্ত ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

Exit mobile version