করোনায় লাশের মিছিল, কবরস্থানে জায়গা নাই পুড়ানো হচ্ছে লাশ

- ছবি : সংগৃহীত

সন্ধান ডেস্ক : করোনার আঘাতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি মেক্সিকো৷ নাজেওয়ারকোয়িওটো শহরে মৃত্যুর হার এত বেশি যে স্থানীয় কর্তৃপক্ষ লাশ সমাহিত করতে হিমশিম খাচ্ছে ।
মানুষ এত দ্রুত মারা যাচ্ছে যে তাদের সমাধিস্থ করা আর সম্ভব হচ্ছে না৷ তাই অনেক লাশ এখন পুড়িয়ে ফেলা হচ্ছে ৷ নগরে লাশ পোড়ানো স্থানের কর্মীরা জানিয়েছেন, প্রতিদিন আটটা বা তারও বেশি লাশ পোড়ানো হচ্ছে ৷

মৃতের জন্য আর কোনো জায়গা নেইনাজেওয়ারকোয়িওটো শহরের কেন্দ্রীয় কবরস্থানে পর্যাপ্ত জায়গা না থাকায় একটির উপর আরেকটি লাশ রাখা হচ্ছে ৷ কিন্তু তারপরও পরিস্থিতি সামলানো যাচ্ছে না ৷ তাই নতুন লাশ জায়গা দিতে কর্তৃপক্ষ মৃতশিশুসহ অনেকের পুরনো কফিন সরিয়ে ফেলছে ৷

 নাজেওয়ারকোয়িওটো শহরের অবস্থান মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির পাশেই ৷ সেখানকার অনেক বাসিন্দা মূলত ছোটখাট ব্যবসা করে জীবন চালান৷ করোনাকালে তাদের পক্ষে জীবন চালিয়ে নেয়া বেশ দুরুহ হয়ে উঠেছে ৷

হাসপাতালের বদলে ঘরেই থাকছেন আক্রান্তরা। অ্যাম্বুলেন্স আর হাসপাতালে করোনা ভাইরাস বেশ দ্রুত ছড়ায় – এমন ধারণা থেকে অনেক পরিবার তাদের করোনা আক্রান্ত সদস্যদের বাসাতেই রাখছেন ৷ 

 

Exit mobile version