‘কাচের ঘরে’ হাত-পা নাড়লো মৃত্যু ঘোষিত নবজাতক!

প্রতীকী ছবি

সন্ধান২৪.কম:  হাপসাতালের চিকিৎসক যে নবজাতককে মৃত ঘোষণা করেছিলেন, সে এখন হাপসাতালের এনআইসিইউয়ের ‘কাচের ঘরে’ হাত-পা নাড়ছে। কেন জীবিত নবজাতককে মৃত ঘোষণা করা হয়েছে? কার গাফিলতি আছে? এটাই বের করার জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বর্তমানে ওই নবজাতকটি ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের নবজাতক নিবিড় যত্ন ইউনিট (এনআইসিইউ) কাচের ঘরে রয়েছে। মুখে অক্সিজেন লাগানো অবস্থায় হাত-পা নাড়ছে সে।

রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে নবজাতকটির বাবা ইয়াসিন মোল্লা বলেন, আমার বাবু এখন কাচের ঘরে আছে। মুখে অক্সিজেন লাগানো। ওই কাচের ঘরে শুয়েই হাত-পা মোড়ামুড়ি করছে। আমার বড় মেয়ে ইসরাত জাহানের বয়স নয় বছর। সে হাসপাতালে এসে তার বোনকে দেখে গেছে। সে আমাকে বলে, আব্বু আমার বোনটাকে ডাক্তাররা কেন আগে মৃত বলেছে, ডাক্তারদের জিজ্ঞেস করো।

তিনি আরো বলেন, ডাক্তাররা জানান যে আমার মৃত মেয়ে হয়েছে। এ কথা শুনে দাফন করতে নেওয়ার পর আমার সন্তান নড়েচড়ে উঠলে আমি কবরস্থান থেকে দ্রুত তাকে আবার হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পরও বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। ওই নবজাতক ওয়ার্ডের অনেকেই বলেন, এখানে সিট নেই, বাইরে নিয়ে যান। বাচ্চার অবস্থা ভালো না। অথচ দায়িত্বরত সবাইকে বলেছি, আমার বাচ্চাকে মৃত ঘোষণা করা হয়েছে, এখন নড়ছে, তাই আপনাদেরই চিকিৎসা দিতে হবে। পরে যখন এ খবর সাংবাদিকসহ সবার মধ্যে ছড়িয়ে পড়ল, তখন ওই ওয়ার্ডের সবাই নড়েচড়ে বসে। তারপর সব কিছুই পাওয়া গেলো।

 

Exit mobile version