কাবুলের পতন,গনি পালালেন,পূর্ণ ক্ষমতা চায় তালেবান, ঘণ্টায় ঘণ্টায় নাটকীয় পরিবর্তন

সন্ধান২৪.কম: এক সময় তালেবানের হাতে ক্ষমতা যেত, কিন্তু এত তাড়াতাড়ি ?  শেষ কয়েকদিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল তালিবানি বাহিনী। তারই চূড়ান্ত রূপ দেখা গেল রবিবার। ২০ বছর পর আফগানিস্তানে ক্ষমতা কার্যত দখল করে নিল তালিবান। হার মেনে বর্তমান সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তরে রাজি হয়ে গেল কয়েক ঘণ্টার মধ্যেই। রবিবার (১৫ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আফগানিস্তানে ঘণ্টায় ঘণ্টায় নাটকীয় পরিবর্তন ঘটছে । তালেবানরা কাবুল ঘিরে ফেলার পর প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এমনটাই শোনা যাচ্ছিল। তবে এখন তাদের দাবি পূর্ণ ক্ষমতা। এরমধ্যেই দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেস দখলে নিয়েছে তালেবান। এছাড়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে।

 এদিকে আফগানিস্তানের পরিস্থিতি আলোচনার জন্য রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার পরিকল্পনা করছে। পররাষ্ট্র বিষয়ে রুশ সংসদের একজন মুখপাত্র বলেছেন মানবিক বিপর্যয় রোধ করা এখন খুবই জরুরি। রবিবার (১৫ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইইউর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, আফগানিস্তানে মানবাধিকার লংঘন হচ্ছে কিনা এবং নারীর অধিকার মেনে চলা হচ্ছে কিনা তার ওপর নির্ভর করবে মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে কিনা।

এদিকে ভাটিকানে পোপ ফ্রান্সিস বলেছেন একমাত্র আলোচনার মাধ্যমেই আফগানিস্তানে দীর্ঘমেয়াদে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। এদিকে আফগানিস্তানের বর্তমান অবস্থা পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ‘কোবরা’ বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। 

 

Exit mobile version