সন্ধান২৪.কম: কাবুল বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। বিমানবন্দরের বাইরে চালানো এই হামলায় আরো ১৫০ জন আহত হয়েছে বলে কাবুলের একজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে আফগানিস্তানে প্রত্যাঘাত করতে মার্কিন সেনাদের নির্দেশ প্রেসিডেন্ট বাইডেনের। সেই নির্দেশে নানগড়হরে ড্রোন হামলা মার্কিন সেনারা।
আলজাজিরার বরাতে জানা যায়, তালেবানের এক সূত্রের পাওয়া খবর অনুযায়ী হামিদ কারজাই বিমানবন্দরের গেটের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭৫ প্রাণ হারিয়েছেন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে অবস্থান করছিলেন আফগানরা। আফগানদের কাবুল থেকে সরিয়ে নেওয়ার কাজ করছিলো ডেনমার্কসহ কয়েকটি দেশ। এর মধ্যেই বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে প্রায় পাঁচশ মানুষ ছিলেন। প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারী। এর কিছুক্ষণ পরই পাশের ব্যারন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে।
আইএস ঘাঁটিতে ড্রোন হামলা আমেরিকার, বিমানবন্দরে হামলার মূল চক্রী নিহত। কাবুল বিমানবন্দরে পাল্টা হামলার আশঙ্কা। ড্র্রোন হামলার পর দাবি পেন্টাগনের। বিমানবন্দরের গেট থেকে সরে যাওয়ার নির্দেশ ।
এদিকে মার্কিন সেনা এবং বহু বেসামরিক মানুষ নিহত হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ”মনে হচ্ছে যেন বুকের মধ্যে অন্ধকার গহ্বর তৈরী হয়েছে। বেরিয়ে আসার কোন উপায় নাই। যারা এই আক্রমণ করেছে, যারা আমেরিকার ক্ষতি করতে চায়,তারাও জেনে রাখুক আমরা তাদেকেও ক্ষমা করবো না।‘


