নিউইয়র্কের কুইন্সে জমজমাট সালাম ক্রুজ ও প্রি-ঈদ সেলিব্রেশন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ, মুসলিম কমিউনিটি সেন্টার তথা এমসিসি এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
এ উপলক্ষে গতকাল ৫ জুলাই ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা পরিণত হয় মিলনমেলায়। উৎসব আর উচ্ছ্বাসে ৪ ঘণ্টায় সিটির চারপাশে ঘুরে বেড়ান অংশগ্রহণকারীরা।
এই সময়ের মধ্যে ছিল জামাতের সঙ্গে নামাজ আদায়, আলোচনা, ডিনার, সুইপ প্যান, আইসক্রিম ও শিশুদের খেলাধুলার ব্যবস্থা।
এই আনন্দ আয়োজনে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জ্যামাইকা মুসলিম সেন্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, এবিএম ওসমান গনি, ওয়াদুল ভূঁইয়া, নজরুল ইসলাম, এটর্নি আহসান হাবিব, নিয়াজ হোসাইন, মুহাম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম চৌধুরী এবং লিটন আহমেদ।
