কুমিল্লা সোসাইটি আব্দুল মতিন খসরুর স্মরণ সভা করল

নিউইয়র্ক: নিউইয়র্কে বসবাসরত কুমিল্লাবাসীরা ২৪ এপ্রিল শনিবার স্মরণ করলেন সদ্য প্রয়াত রাজনীতিবিদ এডভোকেট আব্দুল মতিন খসরুকে। 

কুমিল্লা সোসাইটি  আয়োজিত স্মরণসভায়  সংগঠনের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে  কুমিল্লাবাসী  আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির ধারক আব্দুল মতিন খসরুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আয়োজিত সভায় বক্তারা বলেন, মরণব্যাধি করোনায় প্রাণ হানরানো আব্দুল মতিন খসরু স্বচ্ছ রাজনীতি চর্চ্চার মধ্যে দিয়ে দলমত নির্বিশেষে কুমিল্লাবাসীর মন জয় করার সাথে সাথে কুমিল্লার উন্নয়নে রেখে গেছেন অনন্য ভূমিকা। তার মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একজন দেশ প্রেমিক রাজনীতিবিদকে আর আর কুমিল্রাবাসী হারিয়েছেন একজন অভিভাবককে।
সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সরকার ইসলাম, জহিরুল ইসরাম, কাজী আসাদুল্লাহ, মাহবুবুর রহমান মিটু, মিয়া মোহাম্মদ দুলাল, এটর্ণী অশোক কর্মকার, রাজু আহমেদ রাজু, আলমগীর, আশরাফ উদ্দিন প্রমূখ।

স্মরণসভার শুরুতে প্রয়াত আব্দুল মতিন খসরুর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন শাহ সায়দুল্লাহ সিদ্দিকী। ইফতার আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় স্মরণসভা।

Exit mobile version