কুয়েতে সাংসদ পাপুলের ৪ বছরের জেল, ৫৩ কোটি টাকা জরিমানা 

কুয়েতের আদালত। ইনসেটে দণ্ডিত শহীদ ইসলাম পাপুল ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা বরখাস্ত মেজর জেনারেল মাজেন আল জারাহ। 

সন্ধান২৪.কমঃ কুয়েতের একটি আদালত অর্থ ও মানবপাচার মামলায়  সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে ৪ বছরের জেল দিয়েছেন । একই সঙ্গে অপরাধের দায়ে বিপুল পরিমান অর্থ জরিমানা করা হয়েছে।

কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে বাংলাদেশের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। এর পাশাপাশি লক্ষ্মীপুর–২ আসনের স্বতন্ত্র এই সাংসদকে ১৯ লাখ কুয়েতি দিনার বা ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক  এ রায় ঘোষণা করেন।  কুয়েতের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, পাপুলের কাজে সহায়তাকারী হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহ এবং কুয়েতি দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত বছরের ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুল। পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অর্থ ও মানবপাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়। গত বছরের ১৭ সেপ্টেম্বর পাপুলের আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়।

 

Exit mobile version