সন্ধান২৪.কম : গ্রেফতারের সময়ে এক কৃষ্ণাঙ্গের গলা হাঁটু দিয়ে চেপে ধরা হয়েছিল । আর সেই আসার সাথে সাথেই এ বার লন্ডনে সাসপেন্ড হলেন এক পুলিশ আধিকারিক। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর লন্ডনের ইজ়লিংটনের এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হল শোরগোল। কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওই সেকেন্ড অফিসারকে সাসপেন্ড করা হয়।গত মাসে অনেকটা একই ভাবে মার্কিন পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের হত্যা ঘিরে ক্ষোভ এখনও টাটকা।
পুলিশ সূত্রে খবর, মারকাস কাউটেন নামে ৪৮ বছরের ওই কৃষ্ণাঙ্গ রাস্তায় ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, হাতকড়া পরা মারকাসকে মাটিতে ঠেসে ধরেছে দুই অফিসার। এক জনের হাঁটু তাঁর গলায়, হাত দিয়ে মাথাটা চেপে ধরা। মারকাস বলে চলেছেন, ‘‘আমার গলা থেকে নামুন…আমি কোনও ভুল করিনি… গলা থেকে নামুন।’’ এই ঘটনা ‘অত্যন্ত উদ্বেজনক’ বলে ব্যাখ্যা করেছেন লন্ডন পুলিশের ডেপুটি কমিশনার স্টিভ হাউস। তিনি জানিয়েছেন, ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে থানায় নিয়ে এসে এক পুলিশ ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
