কৃষ্ণাঙ্গ কমলা হ্যারিসকে ‘সবচেয়ে ভয়ঙ্কর’ বললেন ট্রাম্প

সন্ধান২৪.কম : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেভাইস প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত-কৃষ্ণাঙ্গ নারী কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দল থেকে  মনোনয়ন দেওয়া হয়েছে। তবে ডেমোক্র্যাট দল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে কমলাকে মনোনয়ন দেওয়ায় বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হ্যারিস যখন ডেমোক্র্যাট দল থেকে প্রাইমারি নির্বাচনে মনোনীত হন তখন থেকেই তিনি আমাকে প্রভাবিত করতে পারেনি। কারণ তিনি প্রাইমারি নির্বাচনে তিনি খুব বাজে কাজ করেছেন। মার্কিন সিনেটরদের মধ্যে কমলা সবচেয়ে ভয়ঙ্কর। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইত্তেফাক

 

Exit mobile version