কৃষ্ণাঙ্গ যুবক হত্যার জেরে যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ ইউনিট বিলুপ্ত

সন্ধান২৪.কমঃ সম্প্রতি টায়ার নিকোলস নামের এক কৃষ্ণাঙ্গ যুবক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদের মুখে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের বিশেষ স্করপিয়ন ইউনিট স্থায়ীভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলসচলতি মাসের শুরুতে পুলিশি নির্যাতনে নিহত হন  । নির্মম সেই নির্যাতনের ভিডিও প্রকাশ করে মেমফিস নগর কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় পাঁচ পুলিশ কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে স্করপিয়নের বাকি ইউনিটগুলোও ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছে মেমফিস পুলিশ বিভাগ।

বিবৃতিতে মেমফিস পুলিশ বিভাগ জানিয়েছে, সবার স্বার্থে ইউনিটটিকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হোক। ৭ জানুয়ারি নিকোলসকে নির্যাতনের একটি ভিডিও প্রকাশ হওয়ার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ভিডিওতে দেখা যায় নিকোলসকে সড়কে ফেলে পেটাচ্ছেন ও লাথি মারছেন। গ্রেফতারের তিনদিন পর তার মৃত্যু হয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে নিকোলসকে গ্রেফতার করেছিল স্করপিয়ন পুলিশ।

Exit mobile version