কৌতুক

মন্দিরের পুরুত

(মুখে হাসি) : সেদিন জঙ্গলে এক ভাল্লুকের সাথে দেখা। পবিত্র গীতা থেকে ভগবানের বাণী শোনালাম। ও খুব খুশী হল। ওর গলায় পইতা ঝুলিয়ে হিন্দু ব্রাহ্মণ বানিয়ে ফেললাম।

গীর্জার পাদ্রী (মুখে হাসি) : সেদিন জঙ্গলে এক ভাল্লুকের সাথে দেখা। পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের বাণী শোনালাম। ও খুব খুশী হল। ওর গলায় Cross ঝুলিয়ে খ্রীষ্টান বানিয়ে ফেললাম।

মসজিদের মৌলভী (সারা শরীর রক্তাক্ত) : সেদিন জঙ্গলে এক ভাল্লুকের সাথে দেখা। পবিত্র কোরান থেকে আল্লাহর বাণী শোনালাম। খুব খুশী হল। ওকে খাতনা করাতে গিয়ে আমার এই অবস্থা !!

( ২ )

সেদিন পাড়ার একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম online class কেমন চলছে। উত্তরে বাচ্চাটা বলল সে teacher কে block করে দিয়েছে।

( ৩ )

প্রেমিক দারা প্রতারিত হয়ে প্রেমিকা উপদেশের জন্য সন্যাসী বাবার শরণাপন্ন হল :

মেয়ে : বাবা, আমার প্রেমিক আমার সাথে প্রতারনা করেছে, ওকে আমি হাতেনাতে ধরেছি। ওকে এমন শাস্তি দিতে চাই যাতে ও আমৃত্যু কষ্ট পায়। একটা বুদ্ধি দিন, বাবা।

সন্যাসী : ওকে বিয়ে করে ফেল্ !!

 ( ৪ )

দুই বন্ধু

** কিরে, তুই কবিতা লেখা ছেড়ে দিলি কেন ? ভালই তো

লিখছিলি !

^^ না রে, যার জন্য লিখতাম তার বিয়ে হয়ে গেছে।

** আমি ত জানি বিরহে কবিতার মান আরো উন্নত হয় !!

^^ বিয়ে হয়েছে আমার সাথেই !!

সংগ্রহ : শহীদ উদ্দিন

 

Exit mobile version