ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর ভাবি করোনা আক্রান্ত

image

সন্ধান ২৪.কম ডেস্ক ঃ বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর ভাবি মম গাঙ্গুলী করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য সংস্থা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এনিয়ে অত্যন্ত মানসিক টেনশনের মধ্যে আছেন সৌরব।

সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলীর স্ত্রী মম গাঙ্গুলী। শুধু মম গাঙ্গুলীই নয়, তার বাবা, মা এবং একজন গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সৌরভের গাঙ্গুলীর ভাই স্নেহাশিস গাঙ্গুলী আক্রান্ত হননি। করোনা আক্রান্ত সবাই কলকাতার একটি নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছেন। তবে করোনা নেগেটিভ হওয়ার কারণে স্নেহাশিস হোম আইসোলেশনে দিন কাটাচ্ছেন। তাঁদের সবার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য সংস্থার মুখপাত্র।

জানা গেছে, পরিবারের চারজনের শারীরিক কিছু সমস্যা এবং করোনার মতো লক্ষণ দেখা দেওয়ায় করোনা-পরীক্ষা করা হয়। তখনই জানা যায় তাঁদের ফলাফল করোনা পজিটিভ। এরপরই তাঁদের শহরের একটি প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। এর আগ পর্যন্ত তারা মমিনপুরে নিজেদের বাসাতেই ছিলেন বলে জানা গেছে। তবে তাদের কারো অবস্থাই সংকটাপন্ন নয়। আবার তাদের করোনা পরীক্ষা হবে, তখন পরিস্থিতি কতটা ভালো বা খারাপ বোঝা যাবে।

Exit mobile version