সন্ধান২৪.কম : খুলনার রূপসায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ আগষ্ট মঙ্গলবার স্থানীয় সময় সন্ধা ৭ টায় নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় যৌথ ভাবে এ সমাবেশের আয়োজন করে মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখা, উদীচী যুক্তরাষ্ট্র শাখা ও প্রোগ্রেসিভ ফোরাম ইউএস এ।
খুলনার রূপসায় ৮ আগষ্ট সংখ্যালঘুদের দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য করেন উদীচীর সহ-সভাপতি কলামিষ্ট সুব্রত বিশ্বাস, প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম ও আলীম উদ্দিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, ওপেন আইস‘র মুজাহিদ আনসারী ও সৈয়দ জাকির আহমেদ রনি, বিশিষ্ট্য সমাজসেবক দীনেশ মজুমদার ও সংগীত শিল্পী সবিতা দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা জাকির হোসেন বাচ্চু।
সংখ্যালঘু নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বক্তরা বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে,মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বার বার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ঘরবাড়ি,ব্যবসা-বানিজ্য,দোকান-পাট,মন্দির ও উপাসনালয়ে হামলা ও লুটপাটের পরও একে স্থায়িভাবে প্রতিরোধে সরকারের দীর্ঘমেয়াদি তেমন কোন উদ্যোগ গ্রহণ করছে না, খুবই দু:খজনক। আর যেসব সাম্প্রদায়িক গোষ্ঠি বার বার এসবে ইন্ধন দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সমাবেশ থেকে জানানো হয়।
বক্তরা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংখ্যালঘুদের সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্ববান জানান।