সন্ধান২৪.কম: যুক্তরাষ্ট্রে প্রবাসী গাইবান্ধাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১৮ জুলাই রবিবার সন্ধায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন নিউইয়র্কে বসবাসরত নানান শ্রেনী-পেশার প্রবাসী গাইবান্ধাবাসী।
সনজীবন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ।
মানববন্ধনের দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য করেন বিশিষ্ট্য রাজনীতিক মুজাহিদ আনসারী,ঢকা গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সৈয়দ জাকির হুসাইন রনি,নাট্যকর্মী শিবলী সাদিক, সাংবাদিক তোফাজ্জল লিটন। এছাড়াও গাইবান্ধার বিশিষ্ট্য ব্যবসায়ী হাসান হত্যার বিচার, গাইবান্ধা শহরের ফোরলেন রাস্তা নির্মাণ কাজে দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবী নিয়ে নিউ ইয়র্ক প্রবাসী গাইবান্ধাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহনেওয়াজ টুকু, শাজাহান সরদার,দীলিপ মোদক, শফিউল আজম, মামুন রশিদ,হিরো চৌধুরী প্রমূখ। মানবন্ধনে প্রস্তাবনা পাঠ করেন মুক্তি সরকার।

সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গের অবহেলিত গাইবান্ধার মানুষের জীবনযাত্রাসহ আর্থ-সামাজিক ক্ষেত্রেও তেমন পরিবর্তন ঘটে নাই।
বক্তরা অবহেলিত গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়নে গাইবান্ধায় বিশ্ব বিদ্যালয় অথবা মেডিকেল কলেজ স্থাপন, ব্রক্ষ্ম্রপুত্র নদে টানেল নিমার্ণ,কুড়িগ্রাম-গাইবান্ধা- ঢাকা এবং রামসাগর এক্সপ্রেস ট্রেন চালু,গাইবান্ধা সদর উপজেলা সংলগ্ন অর্থনৈতিক অঞ্চল ঘোষনা ও গাইবান্ধায় গ্যাস লাইন সংযোগ, জনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুসহ আইসিইউ,পিসিআর ল্যাব স্থাপন, বগুড়া-কাহালু-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেল নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন,ব্রক্ষ্মপুত্র নদের চরাঞ্চল,আদিবাসী ও দলিত মানুষের জীবনমানের উন্নয়ন ও বনায়নসহ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবীগুলো তুলে ধরেন।

বক্তারা সভাস্থল থেকে আরও জানান, তাদের দাবীদাবা সম্বলিত স্মারকলিপি নিউইয়র্কের বাংলাদেশ কন্সুলেটের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে পাঠানো হবে। অনুষ্ঠানে আগতরা গাইবান্ধার উন্নয়নে বিভিন্ন দাবীদাবা সম্বলিত নানা রঙ্গের ব্যানার, পোস্টার, প্লেকার্ড প্রদর্শন করেন।


