গোলাপের সাথে অশোভন আচরণে স্বেচ্ছাসেবক লীগ থেকে রনেল বহিষ্কার

সন্ধান২৪.কমঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আব্দুস সোবহান গোলাপের সাথে অশোভন আচরণ করার অভিযোগে দুরুদ মিয়ারনেলকে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অপ্রীতিকরএবংঅনাকাঙ্খিতঘটনাটি ঘটে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায়।
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ গত ২৬ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আওয়ামী লীগ নেতার নামে অশোভন ও রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত বাক্য বিনিময় কওে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি দুরুদ মিয়া রুনেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজি মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে দুরুদ মিয়া রনেল বলেন, আসলে এটা আমার করা ঠিক হয়নি। কিন্তু অনিয়ম দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারিনা। যে কারণএমনটি হয়েছে। আমি এ জন্য দু:খিত।
ঘটনার সুত্রপাত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু নেতার সাক্ষাতের ব্যবস্থা নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিন াম্যানহাটানের নিউইয়র্ক লোটে প্যালেস হোটেলে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শী বিবরণে জানা যায়, ওই দিন রাত ৮টা ১৫ মিনিটের সময় সময় প্রধানমন্ত্রী শেখহাসিনার সাথে সাক্ষাতকরে যুক্তরাষ্ট্র হিন্দু- বৌদ্ধ- খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। ঐক্য পরিষদের নেতৃবৃন্দ যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান। তাদের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন নেতাও যান। ঐক্য পরিষদের নেতাদের সাথে আওয়ামী লীগের কয়েকজন নেতা কীভাবে গেলেন তা নিয়েই মূলত ক্ষোভের মুখে পড়েন আব্দুস সোবহান গোলাপ। তিনি তার কক্ষ থেকে লবিতে আসতেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা চিৎকার চেঁচামেচি করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এসময় গোলাপের সাথে তারা আশোভন আচরণ করেন। কেউ কেউ অশ্লীল ভাষায় গালাগালও করেন।
এই পরিস্থিতিতে আব্দুস সোবহান এমপি হোটেল লবি থেকে চলে যান। আব্দুস সোবহান এমপির সাথে অশোভন আচরণের বিষয়টি উপস্থিত কেউ কেউ ভিডিও করে তার অংশ বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেন। সেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি দরুদ মিয়া রনেল বলেন, ”আমরা গোলাপের রাজনীতি করিনা, আমরা জাতিরজনক বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমি এমপি, মন্ত্রী হবোনা, গোলাপ ভাই এমপি-মন্ত্রী হবেন।”
এই অপ্রীতিকর ঘটনা এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য রোনেলকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় স্বেচ্ছাসেবক লীগ।

Exit mobile version