ঘড়ির কাঁটা টিক্ টিক্, মিলিয়ে নিন ঠিক্ ঠিক্

সন্ধান২৪.কমঃ ডে লাইট সেভিং টাইম‘এর জন্য আপনার ঘড়ির কাঁটা মিলিয়ে নিন। আগামী ১৩ মার্চ রাত ২ টার সময় ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে। রাত ২ টার সময় হবে রাত ৩ টা। এই সময় আগামী ৬ নভেম্বর পর্যন্ত ঠিক থাকবে। সময় পরিবর্তনের জন্য অনেকেই সমস্যায় পড়েন। তাই আপনার ঘড়ির কাঁটা ঠিক করতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকুন।
ডে লাইট সেভিং টাইম‘ প্রতি বছর সামারের সময় শুরু হয় এবং বছরের শেষে শীতের মৌসুমে আবার পরিবর্তন করা হয়। ২০০৭ সাল থেকে প্রতি বছর মার্চের ২য় সপ্তাহের রবিবার এবং নভেম্বও মাসের ১ম সপ্তাহে সময় পরিবর্তন করা হয়।

Exit mobile version