চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে বাংলাদেশ: জয়

সন্ধান২৪.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ আগামীর নেতা হতে চলেছে  ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার রাতে ‘এমব্রেসিং ডিজিটাল টেকনোলজিস ইন নিউ নরমাল’ শীর্ষক এক ওয়েবিনারে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ওয়াশিংটন ডিসি থেকে অনলাইনে যোগ দেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, তার বিশ্বাস, আসছে চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ আগামীর নেতা হতে চলেছে। এটা কোনো স্বপ্ন নয়, এটা সম্ভব। কারণ, বাংলাদেশের সেই সক্ষমতা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকসসহ তথ্যপ্রযুক্তির আধুনিক শাখাগুলোয় কাজ হচ্ছে। এই সম্ভবনাময় তরুণ প্রজন্মের মধ্য থেকেই কেউ না কেউ বেরিয়ে আসবে।

জয় বলেন, “আসছে চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ আগামীর নেতা হতে চলেছে, এটা আমার বিশ্বাস। আমি আশা করি, বাংলাদেশ হবে এ শিল্প বিপ্লবের মূল নেতা।” এই আশার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের সক্ষমতা আছে। আমরা প্রমাণ করেছি,আমরা তা করতে পারি।”

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয় বলেন, “শুধু অন্যের প্রযুক্তি গ্রহণ করা নয়, আমরা এখন প্রযুক্তির পরবর্তী প্রজন্মের নেতা হতে চাই। পরবর্তী প্রজন্মের প্রযুক্তির উৎকর্ষ সাধন করতে চাই আমরা।

“আমি বিশ্বাস করি, এটা কোনো স্বপ্ন না, এটা সম্ভব। পরবর্তী প্রজন্মের জন্য কোন প্রযুক্তি আসছে, সেটা তো না জানলে চলছে না। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, তার কিছু একটা বাংলাদেশ থেকেই আসবে।” “মহামারীকালে যে নিউ-নরমাল পরিস্থিতি চলছে, তাতে প্রযুক্তি মূল ভূমিকা রাখছে। বিশ্বের প্রায় সবগুলোই দেশই অর্থনৈতিক নানা কর্মকাণ্ড বন্ধ করে রেখেছে। ২০২০ সাল আমাদের একেবারে অপ্রস্তুত করে দিয়েছে। এখানেই কিন্তু ডিজিটাইজেশন মূল্যটা দেখিয়েছে। অর্থনীতির সবকিছুই তো চলছে ভার্চুয়ালি।”

জয় বলেন, “আমরা এখন পরবর্তী অধ্যায়ের দিকে তাকিয়ে আছি… দেখব ভবিষ্যতে কোন প্রযুক্তি আসছে।”

 

 

 

Exit mobile version