সন্ধান২৪.কমঃ ছাগলের গর্ভে মহিষের ৩টি বাচ্চা প্রসব করেছে পাবনার ঈশ্বরদীতে । ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদীর জয়নগর ওয়াবদা গেটের সামনে বুলবুল ডাক্তারের বাড়িতে।
ছাগলের গর্ভ থেকে মহিষের ৩টি বাচ্চা প্রসবের খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। লোকজন ভিড় জমিয়েছে বুলবুল ডাক্তারের বাড়িতে। ছাগলের প্রসবকৃত বাচ্চা তিনটির মুখমণ্ডল ও পা মহিষের আকৃতির। তবে মহিষের প্রসবকৃত বাচ্চা হয় বড়। আর এই বাচ্চাগুলো ছোট। তবে অবিকল মহিষের মতো।
এ খবর লেখা পর্যন্ত তিনটি বাচ্চা জীবিত থাকলেও শারীরিকভাবে দুর্বল। মা ছাগল বাচ্চাদের গা চেটে দুর্বলতা কাটানোর চেষ্টা করছে। যদি বাচ্চাগুলো জীবিত থাকে তাহলে একটু বড় হওয়ার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।
