জঙ্গি হামলায় প্যারিসে নারী পুলিশ কর্মকর্তা নিহত !

সন্ধান২৪.কমঃ  ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাম্বাম্বুইয়েত এলাকার একটি পুলিশ স্টেশনে ছুরিকাঘাতে এক নারী কর্মী নিহত হয়েছেন। শুক্রবারের হত্যাকাণ্ডটিকে ফরাসি পুলিশ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে।  ফ্রান্সের রাজধানী থেকে ৩৫ মাইল দক্ষিণে এ ঘটনা ঘটে। 

সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী হামলাকারী পাল্টা গুলিতে মারাত্বকভাবে আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বেশ কয়েকবছর আগে এই ব্যক্তি তিউনিশিয়া থেকে ফ্রান্সে আসেন বলে জানা গেছে।

 এখনো হামলার কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। তবে প্রাথমিকভাবে এটিকে জঙ্গি হামলা হিসেবেই দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সন্ত্রাসবিরোধী প্রসিকিউটররা।

এদিকে, সরাসরি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এবং স্বরাষ্ট্রমন্ত্রী জুরাল্ড ডারমানিন। পরে এক টুইট বার্তায় জিন ক্যাসটেক্স বলেন, কাপুরুষতার এক বর্বর আচরণের মধ্য দিয়ে ফ্রান্স প্রজাতন্ত্র একজন বীরকে হারিয়েছে।

 

Exit mobile version