জরিপে ট্রাম্প পিছিয়ে,এগিয়ে বাইডেন!

সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। এছাড়াও আসছে নির্বাচনে বাইডেন কিছুটা সুবিধা পাবেন অনিশ্চিত ভোটারদের থেকে, যারা এখনও ঠিক করেননি কাকে তাদের ভোটটি দেবেন। 

জুলাই মাসের ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত রয়টার্সের এ জরিপে ভোটারদের মধ্যে ৪৬ শতাংশই সমর্থন দিয়েছে জো বাইডেনকে। আর বাকী ৩৮ শতাংশ ভোটার সমর্থন দিয়েছে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে। তবে এখন অবশিষ্ট রয়েছে আরও ১৬ শতাংশ ভোটার। যারা কাউকে ভোট দেয়নি।রয়টার্সের জরিপে দেখা যায়, বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ৮ পয়েন্টে লিড দিয়ে রেখেছে। তবে কাউকে সমর্থন দেয়নি এমন ভোটারও রয়েছেন।  অবশিষ্ট ১৬ শতাংশ ভোটারের জন্য বিশেষ সুবিধা পাবেন বাইডেন। অবশ্য ওই ১৬ শতাংশ ভোটার তৃতীয় কোন দলকে সমর্থনও দিতে পারে।

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং জো বাইডেন দুইজনই এখন বিশেষ লক্ষ্য রাখছেন নিরপেক্ষ ভোটারদের দিকে কিংবা তৃতীয় কোনো দলের সমর্থকদের দিকে। চলতি বছরের নির্বাচন নিয়ে রয়টার্সের জরিপে বলা হয়, তৃতীয় কোন দলের সমর্থকদের মধ্যে ৬১ শতাংশই বাইডেনের পক্ষে থাকবেন, যেখানে ট্রাম্পের পক্ষে থাকবে মাত্র ৩৯ শতাংশ সমর্থন।

 

Exit mobile version