জার্মানি যাচ্ছেন আইজিপি

সন্ধান ২৪.কম:ডবল খাটের এক লাখ পিস বিছানার চাদর ও বালিশের কভারের মান যাচাই করতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ সরকারের তিন কর্মকর্তা নয় দিনের সফরে জার্মানি যাচ্ছেন।

এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যম এখন সরগরম। পণ্য সরবরাহকারীর অর্থে বিদেশ ভ্রমণ নিয়ে হচ্ছে নানা ধরনের আলোচনা। পুলিশ অবশ্য বলছে, এ ধরনের সফর নতুন নয়। এর আগেও মান যাচাইয়ে এমন সফরে গেছেন পুলিশ কর্মকর্তারা।

গত সোমবার সফর–সম্পর্কিত আদেশটি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই আদেশ অনুযায়ী আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আরও দুজন জার্মানি যাচ্ছেন। তাঁরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. ফিরোজ উদ্দীন খলিফা এবং পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম।

Exit mobile version