জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটের নাম ‘বাংলাদেশ ষ্ট্রীট’ হচ্ছে- ফাহাদ সোলায়মান

সন্ধান২৪.কমঃ খুব শিগগির বাঙলীর রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটকে “বাংলাদেশ ষ্ট্রীট” হিসেবে ঘোষনা দেয়া হবে এবং অদূর ভবিষ্যত ম্যানহ্যাটনে বাংলাদেশ প্যারেডের আয়োজন করা হবে। জ্যাকসন হাইটস এলাকাবাসীর দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান উপদেষ্টা ফাহাদ সোলেয়মান একথ বলেন।

গত ২২ সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে ফাহাদ সোলেয়মানকে সম্বর্ধনার দেয়ার আয়োজন করে জ্যাকসন হাইটস এলাকাবাসী।

নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান উপদেষ্টা পরিষদের সদস্য এবং কমিউনিটি বোর্ড-৩‘র মেম্বর নির্বাচিত হওয়ায় ফাহাদ সোলায়মানকে সম্বর্ধনা দেয়া হয়।

এই আয়োজনের জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে ফাহাদ সোলেয়মান বলেন, আমি যতটুকু সম্মানিত হতে পেরেছি, তার সব কৃতিত্ব এই বাংলাদেশী কমিনিটির।

ফাহাদ সোলেয়মান বলেন, নিউইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধ করে গড়ে তুলতে আমাদেরকে আরও গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মূধধারার রাজনীতিতে আমাদের কন্ঠস্বর পৌঁছেতে হবে । এর সাথে সাথে নিউইয়র্ক মেরয়ের অফিস থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করতে বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ হয়ে, একযোগে কাজ করার আহ্বান জানান । মেয়র অফিসের যে কোন কাজের জন্য তাকে ডাকলে ফাহাদ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাকিল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জেড আলম নমি। মঞ্চে আসন গ্রহন করেন মীর নিজামুল হক, বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেবিবিএর সভঅপতি হারুন ভূইয়া, জালালাবাদ এসোসিয়েশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, শিল্প-সাহিত্যের কাগজ ‘অনুস্বর’ সম্পাদক শাহ্ জে.চৌধুরী,সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন,বিশিষ্ট সংস্কৃতজন দেবাশীষ দাস বব, দেওয়ান মনির।

বক্তারা ফাহাদ সোলেয়মানের সার্বিক সাফল্য কামনা ফাহাদকে উদ্দেশ্য করে বলেন, কমিউনিটি,সমাজ ও সিটির উন্নতীর জন্য আপনার উপর যে দায়িত্ব ও কর্তব্য অর্পিত হয়েছে,তা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবেন। যাতে কার মেইনষ্ট্রিমে আমাদর মর্যাদা বাড়ে।

সব শেষে ফাহাদ সোলেয়মানের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।

Exit mobile version