সন্ধান২৪.কম : জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জানার পর আনন্দে আত্মহারা হয়ে পায়জামা পরে হলিউড তারকা জেনিফার লরেন্স। তিনি যে কট্টর ট্রাম্প বিরোধী, আরও একবার যেন তার প্রমাণ দিলেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আর তা জানার পরই আনন্দে আত্মহারা জেনিফার লরেন্সও। আর বাইডেনের জয়ে তিনি এতটাই খুশি, যে সেই খবর শোনার পরই লাফাতে লাফাতে ঘর ছেড়ে পথে নেমে এসেছিলেন তিনি। অর্থাৎ তাঁর মনেই ছিল না যে, তাঁর পরনে রয়েছে পায়জামা!
জেনিফার এখন রয়েছে আমেরিকার বোস্টনে। সেখানে চলছে তাঁর নতুন সিনেমা ডোন্ট লুক আপ-এর শুটিং। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছিলেন, তিনি আর রিপাবলিকানদের সমর্থন করেন না। প্রকাশ্যেই বলে দিয়েছিলেন, ‘এবার আমি বাইডেনকে ভোট দেব। কারণ, ট্রাম্প আমেরিকার উন্নয়নের বদলে নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হিসেবে আমার মূল্যবোধের দাম দেয়নি লোকটা।’
উল্লেখ্য, একটা সময় জেনিফার ছিলেন রিপাবলিকান দলের কড়া সমর্থক। কিন্তু ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসতেই রিপাবলিকানদের নিয়ে মোহভঙ্গ হয় ‘দ্য হাঙ্গার গেমস’ তারকার। রিপাবলিকানদের বিরুদ্ধেও বক্তব্য রাখেন তিনি। প্রকাশ্যেই বুঝিয়ে দেন, ট্রাম্পের প্রবল বিরোধী তিনি। তাই গতকালের তাঁর রাস্তায় নেমে নাচের দৃশ্য অনেকেই খুব একটা অবাক হননি।
ছাইরঙা ফুলহাতা টপ, গোলাপি পায়জামা পরা মুখ মাস্কে ঢেকে রাস্তায় দৌড়তে শুরু করেন। সেইসঙ্গে ছিল শিশুদের মতো চিৎকার। বুঝিয়ে দিচ্ছিলেন, বাইডেনের জয় মানে এ যেন তাঁরই জয়।
