Monday, May 18, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

ড.ইউনূসের ভাষণের সময় বিক্ষোভ-সমাবেশে উত্তাল জাতিসংঘের চত্ত্বর

September 27, 2025
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
12
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ ২৬ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় ১১-১২টার মধ্যে জাতিসংঘে ৮০তম অধিবেশনের সাধারণ অধিবেশনে  প্রধান উপদেষ্টা ড.  ইউনূস যখন ভাষণ দিচ্ছিলেন,তখন বিক্ষোভ-সমাবেশে উত্তাল হয়ে ওঠে জাতিসংঘের সামনের বিশাল চত্ত্বর। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

জাতিসংঘের ৫০তম অধিবেশনে  ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে বিএনপির সমাবেশে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে ড. ইউনূসকে  অসাংবিধানিক, অনির্বাচিত, দখলদার এবং অবৈধ অন্তর্বর্তীকালীন ব‍্যর্থ সরকার হিসেবে হিসেবে চিহ্নিত করে  বিচার ও পদত্যাগের দাবীতে আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

“একাত্তরের প্রহরী ফাউন্ডেশন”

এ ছাড়া মুক্তিযোদ্ধা,মুক্তিযুদ্ধের চেতনা লালন করা নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গঠিত “একাত্তরের প্রহরী ফাউন্ডেশন” প্রতিবাদ সভার আয়োজন করে।  তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপর বর্বোরোচিত হামলা, নির্যাতন এবং বেআইনিভাবে জেলে পাঠানোর প্রতিবাদে ড. ইউনূসের পদত্যাগের দাবী জানান।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন,মন্দির ভাংচুর,জ্বালাও-পোড়াও‘র  বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে হিন্দু সংগঠন ‘ইউনাইটেড হিন্দুস অব আমেরিকা’। তারাও সরকার পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে ইউনূসের পদত্যাগ চান।

ইউনাইটেড হিন্দুস অব আমেরিকা

ইউনুসের বিরুদ্ধে জাতিসংঘের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ , বিভিন্ন স্টেট আওয়ামীলীগ , যুবলীগ , স্বেচ্ছাসেবকলীগ , ছাত্রলীগ , মহিলা আওয়ামীলীগের , শেখ হাসিনা প্রত‍্যাবর্তন সংগ্রাম পরিষদ সহ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সমবেত হয়েছিল । সবার কন্ঠে আওয়াজ ছিল ‘হটাও ইউনুস বাঁচাও দেশ” “হঠাও ইউলুস, বাঁচাও দেশ-শেখ হাসিনার নির্দেশ”। সমাবেশ থেকে  অসাংবিধানিক, অনির্বাচিত, দখলদার এবং অবৈধ অন্তর্বর্তীকালীন ব‍্যর্থ সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগ ও বিচারের দাবী জানান।

যুক্তরাষ্ট্র বিএনপি

শুক্রবার স্থানীয় সময় ১১-১২টার মধ্যে জাতিসংঘে ৮০তম অধিবেশনের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ড. মুহাম্মদ ইউনূস,যুক্তরাষ্ট্র বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির ও আনোয়ার হোসেন খোকনকে স্বাগত জানাতে এই সমাবেশ করে।  যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক ষ্টেট বিএনপি, নিউইয়র্ক দক্ষিন বিএনপি, নিউইয়র্ক উত্তর বিএনপি,যুবদল, ছাত্রদল, যুক্তরাষ্ট্র মহিলা বিএনপি,তারেক জিয়া স্বদেশ প্রত্যাবর্তন পরিষদসহ বিএনপির অন্যান্য শাখা সংগঠন অংশ নেয়।

 

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগামী কাল  ১৭ মে  “বাংলাদেশ ডে প্যারে ”

May 16, 2026
1
নিউ ইয়র্ক

নিউইয়র্কে আজ থেকে তিন দিন ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

May 15, 2026
27
No Result
View All Result

Recent Posts

  • ঘরোয়া উপায়ে রূপচর্চা ? এই ভুলগুলি করলে অকালেই বুড়িয়ে যাবে ত্বক
  • দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন
  • নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগামী কাল  ১৭ মে  “বাংলাদেশ ডে প্যারে ”
  • ফারাক্কা বাঁধের জন্য দায়ী তৎকালীন আওয়ামী লীগ সরকার: মির্জা ফখরুল
  • পাকিস্তানে সেনাছাউনিতে আত্মঘাতী হামলায় ১৫ পাক সেনার মৃত্যু, হামলার দায় নিল জঙ্গি সংগঠন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version