সন্ধান২৪.কম: সোমবার রাত ৮টা ৫০ মিনিটে বাংলাদেশের কোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় ওই গ্যারেজে আগুন লাগে।
রাজধানীর ডেমরায় লন্ডন এক্সপ্রেসের নিজস্ব গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে ১৪টি বাস। কীভাবে ওই গ্যারেজে আগুন লাগল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি অগ্নি নির্বাপক বাহিনী।

সোমবার রাত ৮টা ৫০ মিনিটে কোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় ওই গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দীন বলেন, আগুনে ওই গ্যারেজে থাকা ১৪টি বাস পুড়ে গেছে।
ছয় বছর আগে জার্মান ব্র্যান্ড ‘ম্যান’ এর বিলাসবহুল বাস দিয়ে ঢাকা-সিলেট রুটে যাত্রা করে লন্ডন এক্সপ্রেস। বর্তমানে চট্টগ্রাম ও কক্সবাজার রুটেও সেবা দিচ্ছে পরিবহনটি।
কীভাবে ওই গ্যারেজে আগুন লাগল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি অগ্নি নির্বাপক বাহিনী।
এটা নাশকতা না দুর্ঘটনা জানতে চাইলে ছালেহ উদ্দীন বলেন, “এখনই আমরা এ ধরনের কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত কমিটি হবে, তারা কাজ শুরু করার পর বোঝা যাবে আগুনের সূত্রপাত হল কীভাবে।”