ঢাকার আঁচ  লন্ডন-নিউইয়র্কে ! নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে আ. লীগ ও এনসিপি-র সংঘর্ষ

সন্ধান২৪.কম ডেস্ক : যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

গত সোমবার রাতে মে ফেয়ার ভেন্যু ও এর আশপাশে এ সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার রাতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

লন্ডনে ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে আ. লীগ ও এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় সংবর্ধনা অনুষ্ঠান ও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

আগামী ডিসেম্বরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা। এ নিয়ে এমনিতেই চড়ছে রাজনীতির পারদ। এ বার সেই উত্তাপ ছড়াল ব্রিটেনের রাস্তাতেও।এর আগেও বৃটেনে ড. ‍মুহাম্মদ ইউনূস সরকারের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে।  বৃটেনের পথ ধরে নিউইয়র্কেও দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

লন্ডনে ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে আ. লীগ ও এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

গত ২৪ আগস্ট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছেন।  জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা।

এছাড়াও  গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন আখতার। এ ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর মিজানুর রহমান চৌধুরী নামের এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ আটক করা হয়।

সোমবার রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রধান নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং এনসিপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। ঘটনায় ছয় জন জখম হয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, বিক্ষোভকারীদের এড়াতে শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন নাহিদ।

প্রত্যক্ষদর্শী এবং আয়োজকদের দাবি, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম এবং জলের বোতল ছোড়েন বিক্ষোভকারীরা। হলের বাইরে পথ আটকেও বিক্ষোভ দেখানো হয়।

অনুষ্ঠান শেষ হওয়ার পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মেফেয়ার হলের পিছনের রাস্তায় আওয়ামী লীগ এবং এনসিপি কর্মীদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পরে হাতাহাতি শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে রাস্তায় দু’পক্ষের এই সংঘর্ষ চলে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভিড় হটাতে দফায় দফায় লাঠিচার্জ করতে হয় লন্ডন পুলিশকে।

বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে অনুষ্ঠান শুরুর তিন ঘণ্টা আগেই মেফেয়ার হলে ঢুকে পড়েছিলেন নাহিদ। পরে হলের সামনের দিকে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকায় পিছনের দরজা দিয়ে চুপিসারে বেরিয়ে যান তিনি।

উল্লেখ্য, ২০২৪ এর জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে বাংলাদেশ জুড়ে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন লীগের কর্মী-সমর্থকেরা। তার মধ্যেই লন্ডনের রমফোর্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটল।

 

 

 

Exit mobile version